# Tags

পাকুন্দিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা খোকনের লিফলেট বিতরন ও গণসংযোগ

আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ থেকে মনোনয়ন প্রত্যাশী পাকুন্দিয়া সরকারি কলেজের সাবেক জিএস, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আহমদ ফারুক খোকন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী বাজারে স্থানীয় জনগণের মাঝে তিনি এই লিফলেট বিতরণ করেন।এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এর আগে জুমার নামাজ শেষে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন। এ ছাড়াও তিনি মাগরিবের নামাজ শেষে হোসেন্দী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন আমি দীর্ঘদিন বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করেছি। আন্দোলন-সংগ্রামে বারবার কারা নির্যাতন সহ্য করেছি। আজ আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই নির্বাচনের মাঠে আছি। আল্লাহ চাইলে জনগণের সেবা করার সুযোগ পাব।

গণ সংযোগ শেষে রাত ৯টায় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জেলা বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুল হক মেনু, হোসেন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাবেক ইউনিয়ন সেক্রেটারি রুস্তম আলী, হোসেন্দী বণিক সমিতির সভাপতি মাইনুদ্দিন, সাবেক মেম্বার রুমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী।

উল্লেখ্য, আলহাজ্ব আহমদ ফারুক খোকন সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক জিএস ছিলেন পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদে। তিনি পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এবং হোসেন্দী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন এবং বহুবার কারাবরণ করেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি কিশোরগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়নের অন্যতম যোগ্য প্রার্থী।